রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নগরীতে বাসি ও মেয়াদবিহীন খাবার বিক্রির অপরাধে জরিমানা

আপডেট:

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা বৌদ্ধ মন্দির এলাকায় বাসি খাবার ও মেয়াদবিহীন খাবার বিক্রির অপরাধে একটি রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রমাম্যাণ আদালত।

বুধবার (৮ জুলাই) নন্দনকানন এলাকার বৌদ্ধ মন্দির রোডের একটি রেস্টুরেন্টকে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।তিনি জানান, বুধবার সকল ১২টা থেকে দুপুর ২ টা পর্যন্ত নন্দনকানন এলাকার বৌদ্ধ মন্দির রোডে স্বপ্নিল রেস্টুরেন্টকে আগের দিন রান্না করা বাসি পোলাও, সাদা ভাত, পরোটা, মুরগির মাংস, মেয়াদবিহীন দই বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

এসময় করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে রেস্টুরেন্টে আগত ক্রেতাসাধারণ ও মালিকপক্ষকে স্বাস্থ্যবিধি অনুসরণের ব্যাপারে সচেতন করা হয়।তিনি জানান, ভবিষ্যতেও চট্টগ্রাম জেলা প্রশাসনের এধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত