Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ নগরীতে ১৩ ছিনতাইকারি আটক

নগরীতে ১৩ ছিনতাইকারি আটক

নগরীতে ১৩ ছিনতাইকারি আটক

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় মঙ্গলবার দিবাগত রাতে টানা অভিযানে ১৩ ছিনতাইকারিকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।বুধবার পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

আটকরা হলেন- রাকিবুল হাসান(২৫), রূপালী প্রকাশ রূপা ওরফে নিপা(২০), আলাউদ্দিন(৫০), মো. রুবেল(২৮), ফারজানা বেগম(২৬), রাজু ওরফে সুমন(২৩), আল আমিন(২৮) ও আব্দুল নাইম(২০)। তাদেরকে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করে কোতোয়ালী থানার পৃথক টিম।

এছাড়া একটি কিশোর ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- শফিক(১৬), দেলোয়ার(১৭), মো. উজ্জল(১৩), মো. ইসহাক(১৯) ও অপু ওরফে হৃদয়(১৪)। আটকদের কাছ থেকে ১৪টি মোবাইল ফোন, তিনটি কাটার ব্লেড ও ছয়টি ধারালো ছোরা উদ্ধার করা হয়।

বুধবার এমন ছিনতাইকারী চক্রের কয়েকজনকে গ্রেপ্তারের পর কোতোয়ালী থানায় ব্রিফিংয়ে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) পলাশ কান্তি নাথ এসব তথ্য জানান। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সিএমপির সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

পলাশ কান্তি নাথ ব্রিফিংয়ে জানান, নিপা গৃহকর্মী হলেও মূলত ছিনতাইকারী। একেক সময় একেকজন সহযোগী নিয়ে সন্ধ্যার পর ছিনতাই করে। নিপা যে বাসায় কাজ করে সে বাসা থেকে সন্ধ্যার আগে বিভিন্ন অজুহাতে বের হয়ে তার অন্যান্য সহযোগীদের নিয়ে ছিনতাই করে পুনরায় বাসায় চলে যায়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, মঙ্গলবার সন্ধ্যায় নগরের গনি বেকারি মোড়ে ছিনতাইয়ের শিকার হন অরবিন্দু দত্ত নামে এক ব্যক্তি। এ সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

বুধবার রাত ৮টার দিকে নগরের চকবাজারের সার্সন রোড দিয়ে যাওয়ার সময় মো. সেলিম নামে আরো এক ব্যক্তি ছিনতাইয়ের শিকার হন। এ ঘটনাতে ভুক্তভোগীর বুক, পেট ও উরুতে ছোড়া দিয়ে মারাত্মক জঘম করে ছিনতাইকারীরা।

মোহাম্মদ মহসিন বলেন, এ দুটি ঘটনায় কোতোয়ালী থানায় অভিযোগ করা হলে ঘটনা তদন্তে নামে পুলিশ। তথ্য-প্রযুক্তির সাহায্যে ছিনতাই হওয়া মোবাইল ফোনের ক্রেতা শনাক্তের পর প্রথমে নগরের সিরাজউদ্দৌলা রোড থেকে রুবেল ও তার স্ত্রী ফারজানা বেগমকে এবং তাদের দলের আরও তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে আন্দরকিল্লা রাজাপুকুর লেন থেকে পাঁচ কিশোর ছিনতাকারীকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, তাদের গ্রেপ্তারের পরও বুধবার রাত ৮টার দিকে নগরের চকবাজারের সার্সন রোডে ছিনতাইয়ের শিকার হন মো. সেলিম। এ ঘটনায় বিচলিত হয় পুলিশ। পরে আবারও তথ্যপ্রযুক্তির সাহায্যে রাত ৮টার দিকে নগরের স্টেশন রোড থেকে ছিনতাইকারী রাকিব ও নিপাকে গ্রেপ্তার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here