আব্দুল করিম চট্টগ্রাম মহানগর:
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের কর অঞ্চল -২, সার্কেল ৩১-এর কার্যালয় থেকে ঘুষ নেয়ার সময় আয়কর পরিদর্শক মো. রেজাউল করিমকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে তাকে আটক করা হয়। তাকে আটক করার বিষয়টি দুদক সাজেকা- চট্টগ্রাম -১-এর উপ-পরিচালক লুৎফর কবির নিশ্চিত করেছেন।

