Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ নগরীর বায়েজীদে অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার

নগরীর বায়েজীদে অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার

নগরীর বায়েজীদে অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ
নগরের বায়েজীদ থানার রৌফাবাদ থেকে অস্ত্রসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) বাগদাদ হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. বিজয় (১৯) ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগর থানার দারোগা আলী বাড়ির মনির হোসেনের ছেলে।বায়েজীদ থানার উপ-পিরদর্শক (এসআই) সুমন বড়ুয়া শাপলা বলেন, বিজয় ভাসমান হিসেবে বসবাস করে শহরের বিভিন্ন স্থানে ছিনতাই করে। বর্তমান বিশ্বে চলমান করোনাভাইরাস মহামারিতে মানুষজন কষ্টের মধ্যে দিন পার করছে। তার মধ্যে ছিনতাইয়ের মতো জঘন্য অপরাধ সংঘটিত করা অত্যান্ত দুঃখজনক। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here