Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ নগরীর সিআরবি এলাকায় দখলমুক্ত হলো রেলওয়ের ২ একর জমি

নগরীর সিআরবি এলাকায় দখলমুক্ত হলো রেলওয়ের ২ একর জমি

নগরীর সিআরবি এলাকায় দখলমুক্ত হলো রেলওয়ের ২ একর জমি

আব্দুল করিম চট্টগ্রাম মহানগর:
চট্টগ্রাম নগরীর সিআরবি ও পাহাড়তলী এলাকায় উচ্ছেদ করা হয়েছে অবৈধ প্রায় ২শ স্থাপনা। অবৈধ এসব স্থাপনা আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল থেকে বিকাল তিনটা পর্যন্ত উচ্ছেদ করা হয়।

এর আগে বুধবার (৩০ অক্টোবর) সিআরবি এলাকায় উচ্ছেদ করা হয় থেকে আরো ২৩০টি টিনশেড ও ঝুপড়ি ঘর। রেলওয়ের সূত্র জানা যায়, আজকের অভিযানে উচ্ছেদ করা হয় সিআরবির কদমতলীর এলাকা থেকে প্রায় ১২০টি ঝুপড়ি ও পাহাড়তলীর জামে মসজিদের আশপাশ থেকে প্রায় ৮০টি অবৈধ স্থাপনা। প্রায় ২ একর পরিমাণ জমি উদ্ধার করা হয়।

এছাড়া হালিশহর এলাকায় অবৈধ দখলে থাকা ৪৮টি স্থাপনা উচ্ছেদসহ সাড়ে ৩ একর পরিমাণ জায়গা ২৮ অক্টোবর (সোমবার) উদ্ধার করে রেলওয়ের ভূমি বিভাগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here