Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ নববর্ষে আওয়ামীলীগ নেতার ব্যতিক্রমী উদ্যোগ, কর্মীদের দিলেন ইলিশ মাছ

নববর্ষে আওয়ামীলীগ নেতার ব্যতিক্রমী উদ্যোগ, কর্মীদের দিলেন ইলিশ মাছ

নববর্ষে আওয়ামীলীগ নেতার ব্যতিক্রমী উদ্যোগ, কর্মীদের দিলেন ইলিশ মাছ

নিজস্ব প্রতিবেদকঃ
করোনা ভাইরাসের চলমান লকডাউনের কবলে পড়ে সারাদেশে স্থগিত করা হয়েছে বাংলা নববর্ষের সকল আয়োজন। তবে কিছু কিছু এলাকায় ব্যতিক্রম ভাবেও পালন করা হয়েছে বাংলা নববর্ষ।

১৪ এপ্রিল মঙ্গলবার বাংলা নববর্ষ উপলক্ষ্যে নেতা কর্মীদের ইলিশ মাছ উপহার দিয়েছে পটিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দীন। উপজেলা কয়েকটি এলাকায় এসব উপহার প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ইউসুফ খান, সহ-সভাপতি মো. ফোরকান, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য এনাম মজুমদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কোরবান আলী, সাবেক সহ-সম্পাদক মোহাম্মদ কামাল, সাবেক যুবলীগের সহ-সম্পাদক আব্দুস সাত্তার মেম্বার, মোহাম্মদ জাকির, খরনা যুবলীগের সভাপতি বাপ্পি চৌধুরী, কুসুমপুরা যুবলীগের আহবায়ক আবুল কাশেম আকাশ, যুবলীগ নেতা মোরশেদ, মোহাম্মদ শাহজাহান, মোঃ কুতুব, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ টিপু প্রমুখ।

বেলাল উদ্দীন জানায়, জাতীয় সংসদের হুইপ ও পটিয়া আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর নির্দেশে কর্মীদের নববর্ষে ইলিশ মাছ উপহার দেয়া হয়েছে। যেহেতু বড় আকারে কোন আয়োজন হচ্ছে না সেহেতু কর্মীদের হাতে হাতে গিয়ে পৌছে দিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here