বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

নারী নির্যাতন ও বাল্য বিবাহ রোধে তারুণ্যের ভুমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট:

নিজস্ব প্রতিবেদক :
হ্নীলা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরাম ও হ্নীলা ইউনিয়ন ইয়ুথ ফোরামের আয়োজনে ইউ এনডিপি এর সহযোগিতায় সকাল ১০ ঘঠিকার সময় হ্নীলা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুস সালামের সভাপতিত্বে এবং ইউ এনডিপি এর কর্মকর্তা জিল্লুর রহমান জয় এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ কমিউনিটি পুলিশিং ফোরাম এর সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল হুদা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব রাশেদ মোহাম্মদ আলী, টেকনাফ কমিউনিটি পুলিশিং ফোরাম এর যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক, জনাব নুর হোছাইন।

বক্তব্য রাখেন হ্নীলা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরাম এর সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক জনাব রেজাউল করিম, ইউপি সদস্য জনাব হোছাইন আহমদ মেম্বার, স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব মাওলানা ফরিদ উদ্দিন, সাবেক ইউপি সদস্য সালেহ আহমেদ মেম্বার, ইউ এনডিপি এর কর্মকর্তা জনাব কেফায়েত উল্লা সাজ্জাদ। এবং হ্নীলা ইউনিয়ন ইয়ুথ ফোরামের সভাপতি মোহাম্মদ খালেদ, ইয়ুথ ফোরামের সদস্য সালাহ উদ্দিন কাদের, ইয়ুথ ফোরামের সদস্য হেলাল উদ্দিন সাগর, সদস্য পাপিয়া সুলতানা বেলি,সদস্য শামসুল আলম।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত