Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ নোয়াখালীতে ইয়াবা সেবনকালে শিক্ষক আটক

নোয়াখালীতে ইয়াবা সেবনকালে শিক্ষক আটক

নোয়াখালীতে ইয়াবা সেবনকালে শিক্ষক আটক

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্কঃ
নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াবা সেবনকালে আবুল হাশেম (৫০) নামে এক স্কুল শিক্ষককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ইয়াবা ও ইয়াবা সেবনের উপকরণ জব্দ করা হয়। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক আবুল হাশেম দাদপুর এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি খলিফারহাট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে ওই স্কুল শিক্ষকের বাড়িতে অভিযান চালানো হয়। পরে তার ঘর থেকে ইয়াবা সেবনকালে তাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here