শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬

পটিয়ার আশিয়ায় দুস্থ ও সল্প আয়ের মানুষের মাঝে ভোগ্যপণ্য বিতরণ

আপডেট:

করোনা ভাইরাসে চলমান লকডাউনে প্রভাব পড়েছে গরিব অসহায় ও সল্প আয়ের মানুষের মাঝে। এরই ধারাবাহিকতায় পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম চৌধুরীর পক্ষ থেকে গরিব ও অসহায় পরিবারের মাঝে ভোগ্যপণ্য বিতরণ করা হয়েছে।

গতকাল শুক্রবার সকালে আশিয়া ইউনিয়নে অন্তত পাঁচশত দরিদ্র পরিবারের মাঝে এ ভোগ্যপণ্য বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা হাজী নুরুল আবছার চৌধুরী মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফৌজুল কাদের খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরী শিবলু, সাবেক পটিয়া উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক কেএম জমীর উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. শফি, আজগর আলী, তথ্য ও গবেষণা সম্পাদক ইফতেখারুল ইসলাম চৌধুরী অপু, নুরুল আলম চৌধুরী, মো. ইউচুফ, সিরাজুল ইসলাম মন্নান, মো. আবদুল্লাহ, আসিফ চৌধুরী, মো. হোসেন, করীম, মানিক, ফরহাদ, মিনার, রায়হান, তানভির প্রমুখ।

বিজ্ঞাপন

এসময় তারা বলেন, লকডাউনে দেশের হতদরিদ্র পরিবারগুলোর মাঝে প্রভাব বেশি পড়েছে। তাই এলাকার বিত্তশালীদের উচিত এসব পরিবারের পাশে এগিয়ে আসা। সবাইকে ঘরে থাকারও অনুরোধ করেন তারা।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত