পটিয়া প্রতিনিধিঃ
পটিয়ায় ৫ হাজার পিচ ইয়াবা সহ দুই জন কে আটক করেছে পটিয়া থানা পুলিশ।
আজ সোমবার বিকালে উপজেলার মনসা বাদামতল এলাকা হতে গোপাল সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে ৫ হাজার পিচ ইয়াবা সহ দুই যুবককে অাটক করা হয়েছে ।
আটককৃতরা হলেন , টেকনাফ উপজেলার নতুন পল্লাম পাড়া এলাকার মৃত আলতাফ মিয়ার পুত্র মোহাম্মদ গফুর (১৯) ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম এলাকার মৃত নুরু মিয়ার পুত্র মোহাম্মদ আবদুল কুদ্দুস লিংকন (২৩)।
এ ব্যাপারে পটিয়া থানার উপ-পরিদর্শক মোবারক হোসেন জানান, কক্সবাজার থেকে ৫ হাজার পিচ ইয়াবা নিয়ে মারশা পরিবহনের বাসে করে এসে পরিবহনের কৌশল পাল্টানোর জন্য চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়া উপজেলা বাদামতল এলাকায় নামে। সেখানে গাড়ি বদল করার জন্য ২ ইয়াবা বহনকারী ঘুরাঘুরি করলে তাদেরকে তল্লাশি করে ব্যাগ থেকে ৫ হাজার পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা বহনকারী মোহাম্মদ গফুর ও লিংকন জানান, কক্সবাজারে রাসেল নামের একজন তিনহাজার টাকা দিয়ে এই ৫ হাজার ইয়াবা চট্টগ্রাম পৌছে দেওয়ার কথা বলে।
তারা আরো বলেন, এই ৫ হাজার ইয়াবা চট্টগ্রামের প্রভাত নামের একজনকে দিলে বহনের জন্য ২০ হাজার টাকা দেওয়ার কথা রয়েছে।
আটক দুই জনের বিরুদ্ধে মাদক অাইনে মামলা রজু করা হয়েছে। তাদেরকে কাল সকালে আদালতে প্রেরন করা হবে।



