পটিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়া উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পুজা মন্ডপের উৎসবে এক কিশোরী পুজারিকে ইভটিজিং করাকে কেন্দ্র করে এক সনাতন যুবককে পিটিয়ে জখম করেছে মুসলিম উত্তোক্তকারীরা।
পটিয়া থানায় অভিযোগ সুত্রে জানা যায়, শারদীয় দূর্গা উৎসবের বিজয়া দশমীর দিন হাইঁদগাও মুক্তলতা পাঠাগার ক্লাবের পুজা মন্ডপে স্হানীয় মুসলিম কিছু যুবক একজন কিশোরী পুজারিকে ইভটিজিং করাকে কেন্দ্র করে ক্লাবের সাধারণ সম্পাদক টিপু দস্তিদারের সাথে কাথা কাটাকাটির এক পর্যায়ে ইভটিজারদের কে পুজা মন্ডপ হতে বের করে দেয়া হয়।
এ ঘটনার জের ধরে আজ বৃহস্পতিবার দুপুরে টিপু দস্তিদার মোটর সাইকেল যোগে বাড়িতে যাওয়ার সময় ত্রিপুরা দিঘীর হাট চার রাস্তার মাথায় পথ রোধ করে বাবু ও ফারুক সহ বেশ কয়েক জন যুবক কিছু বুঝে উঠার আগে এলোপাতাড়ি কিল ঘুষি ও লাঠি দিয়ে মারতে থাকে এবং মোটরসাইকেলটি ভাংচুর করে। এক পর্যায়ে টিপু দস্তিদারকে গুরতর আহত অবস্থায় স্হানীয়রা উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এ ঘটনায় টিপু দস্তিদার পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন বাবু(২২), পাঁচ নং ওয়াডের হাসেম আলীর পুত্র, অপর জন মোঃ ফারুক (১৬) এক নং ওয়াডের শাহ আলমের পুত্র সহ আরো ৪-৫ জনকে অজ্ঞাতনামাদের নামে অভিযোগ করেছেন।
এদিকে এ ঘটনায় প্রাথমিক তদন্তে পটিয়া থানা পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছেন।
এব্যাপারে পটিয়া থানার উপ-পরিদর্শক রোকন উদ্দিন জানান, পুজা মন্ডপে ইভটিজিং করাকে কেন্দ্র করে স্হানীয় যুবকদের সাথে জামেলার রেশ ধরেই এ ঘটনাটি ঘটিয়েছে। আমরা আজ বিকাল পাঁচ টার দিকে অভিযুক্তদের বাড়িতে গিয়ে তাদের না পেয়ে তাদের অভিভাবকদেরকে রাতের মধ্যে থানায় এসে দেখা করার জন্য বলে আসি।
এ রির্পোট লেখা পর্যন্ত রাত সাড়ে দশটায় অভিযুক্তদের কেউ এখনো থানায় এসে দেখা করেনি বলে তিনি নিশ্চিত করেছেন।