পটিয়া প্রতিনিধি:
পটিয়া রেলষ্টেশন এলাকা হতে একজন মায়ানমার নাগরিককে আটক করে পটিয়া থানা পুলিশ।
বুধবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত মোঃ কামাল উদ্দিন (২৮) মায়ানমার দেশের আকিয়াব জেলার মন্ডু থানা এলাকার ফখরু উদ্দিনের ছেলে।
এ ব্যাপারে পটিয়া থানার এস.আই আবু বক্কর ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পটিয়া রেলষ্টেশন এলাকা থেকে একজন মায়ানমার নাগরিককে আটক করা হয়।
সে বাংলাদেশে অভ্যন্তরে অবৈধভাবে অনু প্রবেশ করায় তার বিরুদ্ধে বৈদশিক নাগরিক আইনের ধারায় মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়।


