পটিয়া প্রতিনিধিঃ
চট্রগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের গৈড়লা ১ নং ওয়াডের স্বামীর সাথে ঝগড়া করে চুমকি ধর (৩২) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। সে লিটন ধরের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে চুমকি ধর ও লিটন ধরের পারিবারিক কলহের কারণে ঝগড়া হয়। সে কারনেই রাতে সবার অজান্তে চুমকি তার পরনের শাড়ি দিয়ে বসত ঘরের বিমের গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেন। এসময় পরিবারের লোকজন তার কোন সাড়াশব্দ না পেয়ে তাকে ডাকাডাকি করে এক পর্যায়ে ঘরের টিন কেটে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে বাড়ির আশপাশের সবাই মিলে তাকে নামান। ততক্ষণেই চুমকি মারা যান। তখন রাত দুইটার দিকে পটিয়া থানায় পুলিশ কে খবর দিলেই চুমকির লাশ উদ্ধার করে থানায় নিয়ে অাসে। আজ দুপুরে লাশটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে ।
পটিয়া থানার উপ-পরিদর্শক পরেশ চন্দ্র শিকদার জানান,পারিবারিক কলহের কারণে স্বামীর সাথে ঝগড়া করে গৃহবধু চুমকি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে কেউ যদি অভিযোগ করে তাহলে তা তদন্ত সাপেক্ষে অাইনানুগ ব্যাবস্হা নেয়া হবে।


