Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ পটিয়ায় সৎ বাবা কতৃক মেয়েকে ধর্ষন চেষ্টার অভিযোগ

পটিয়ায় সৎ বাবা কতৃক মেয়েকে ধর্ষন চেষ্টার অভিযোগ

পটিয়ায় সৎ বাবা কতৃক মেয়েকে ধর্ষন চেষ্টার অভিযোগ

পটিয়া প্রতিনিধিঃ
চট্রগ্রামের পটিয়া উপজেলার পৌর সদরের সৎ বাবা মোঃ ইসমাইল (৩৯) কতৃক তার সৎ মেয়েকে(১৫) ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ইসমাইল পৌর সদরের গোবিন্দারখীল এলাকার ইব্রাহীমের পুত্র।

গতকাল বুধবার অভিযুক্ত ইসমাইলের স্ত্রী বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করে। অভিযোগ সূত্রে জানা যায়, মামলার বাদী নুর জাহান এর সাথে ১ম বার আবদুল্লাহ নামে একজনের সাথে বিয়ে হয়। বিয়ের ৫ বছরের মাথায় এক বছরের একটি কন্যা সন্তান রেখে অসুস্থ হয়ে তিনি মারা যায়। মারা যাওয়ার পর মামলার বাদী নুর জাহানের সাথে গোবিন্দারখীল এলাকার মোঃ ইসমাইলের সাথে সামাজিক ভাবে ২য় বিবাহ অনুষ্ঠিত হয় ১৫ বছর পূর্বে।

এদিকে সোমবার ও মঙ্গলবার সৎ মেয়েকে গলায় ওড়না পেঁচিয়ে মুখে টেপ দিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করলে মেয়েটির চিৎকারে মা নুর জাহান এসে উদ্ধার করে। এ সময় ইসমাইল পালিয়ে যায়।

পটিয়া থানার ওসি তদন্ত জব্বারুল ইসলাম জানান, পটিয়া পৌর সদরে সৎ বাবা মোঃ ইসমাইল তার সৎ মেয়েকে ধর্ষণের চেষ্টা করলে তার স্ত্রী বাদী হয়ে ইসমাইলকে আসামী করে পটিয়া থানায় একটি মামলা করে। এর অাগে ও কয়েক বার ধর্ষনের চেষ্টা করে। এবার হাত পা বেধে মুখে টেপ দিয়ে জোর পূর্বক ধর্ষন করার চেষ্টা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here