শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬

পটিয়ায় ১০০০ পিচ ইয়াবা ও চোলাই মদ সহ যুবক-গৃহবধু আটক

আপডেট:

পটিয়া প্রতিনিধিঃ
পটিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেল অভিযান চালিয়ে কমল মুন্সির হাট এলাকা হতে ১০০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে। তার নাম মোঃ আকবর (১৯)। সে জোরারগঞ্জ থানার করের হাট ইউনিয়নের ৫ নং ওয়াডের মৃত মহর আলির ছেলে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেল সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল সাড়ে দশটার টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কমল মুন্সির হাট এলাকা হতে আগে হতে উৎপেতে থাকা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ টিমের সদস্যদের হাতে গ্রেফতার হন। এসময় তার কোমরে কাপড় দিয়ে মোড়ানো ১০০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

অপর দিকে আজ বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথ অভিযান পরিচালনা ছয় লিটার চোলাই মদ সহ রত্না দে (৩২) নামের একজন গৃহবধূকে আটক করা হয়। এসময মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৫০০০ টাকা জরিমানা করা হয়। সে কচুয়াই ইউনিয়নের ৩ নং ওয়াডের কমল মুন্সির হাট এলাকার সুমন দে’র স্ত্রী।

তবে চোলাই মদ সহ আটক গৃহ বধু ৫ মাসের অন্তঃসত্ত্বা হওয়াতে বিশেষ বিবেচনায় তাকে জরিমানা করে ভবিষ্যতে এ ধরনের অপরাধ মুলক কর্মকান্ড হতে বিরত থাকতে হুশিয়ারি করে চেড়ে দেয়া হয়।

বিজ্ঞাপন

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ কার্যালয় চট্টগ্রাম ‘খ’ সার্কেলের সহকারী উপ-পরিদর্শক এ কে এম আজাদ উদ্দিন জানান, ইয়াবাসহ গ্রেফতার মোঃ আকবরকে পটিয়া থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তবে চোলাই মদ সহ আটক রত্ন দে কে তার ছোট দুটি বাচ্চা ও সে ৫ মাসের অন্তঃসত্ত্বা হওয়াতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে এ ধরনের অপরাধ মুলক কর্মকান্ড হতে নিজেকে বিরত রাখবে বলে এমন আশ্বাসে তাকে জরিমানা করে চেড়ে দেয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত