ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের কাজীপাড়া সংলগ্ন কাঁচা রাস্তার পাশে ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছিলো ছয় মাস আগে। কিন্তু হঠাত কিছু অংশ কাজ সম্পন্ন হওয়ার পরেই ড্রেনের কাজ থেমে যায়।এর ফল স্বরূপ বৃষ্টি ফলে সম্পূর্ণ রাস্তা ভেঙে যায় এবং বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় অনেকটাই চলাচলের অনুপযোগী হয়েছে।
রাস্তাটি দিয়ে চলাচলে মানুষকে পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ। এ অবস্থায় কাজীপড়ার শত-শত মানুষের চলাচলের একমাত্র এই রাস্তাটি দ্রুত সংস্কার দাবি এলাকাবাসীর।
এ ব্যাপারে এলাকার একজন সিএনজি চালক জানান, রাস্তাটি দিয়ে প্রতিদিন কমপক্ষে একশত সিএনজি চলাচল করে। রাস্তাটি দিয়ে প্রতিদিন শত-শত মানুষ পটিয়া উপজেলা সদর এবং আরো অনেক জায়গায় যাতায়াত করে। অনেক গুরুত্ব বহন করলেও রাস্তাটি দীর্ঘ দিন ধরে অবহেলায় পড়ে আছে। এ কারনে অসংখ্য মানুষ দুর্ভোগ পোহাচ্ছি। বর্তমানে একটু বৃষ্টিতেই রাস্তাটি কাদাময় হওয়ায় পুরোপুরী চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। স্কুলগামী ছাত্র-ছাত্রীরা পড়ছেন বিপাকে।
এ ব্যাপারে এলাকার গন্যমান্য বক্তিরা বলেন, ড্রেন খননের ফলে রাস্তার এই বেহাল দশা। অনেক মাস রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। আমরা চাই দ্রুত যেন রাস্তাটি মেরামত করা হোক।


