চট্টগ্রাম ট্রিবিউন ডেস্ক,
পটিয়া কমিউনিটি আই আই ইউ সি এর পক্ষ থেকে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর নব-নিয়োগ প্রাপ্ত উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ স্যার শুভেচ্ছা ক্রেস্ট ও কমিউনিটির টি-শার্ট উপহার গ্রহন করেন।
এই সময় উপস্থিত ছিলেন কমিউনিটির সভাপতি ওয়াজেদুর রহমান শরীফ এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।
এসময় প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ স্যার কমিউনিটির ছাত্রদেরকে একাডেমি দক্ষতার পাশাপাশি বিভিন্ন সামাজিক এবং উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখার আহ্বান জানান।
এই সময় আরো উপস্থিত ছিলেন কমিউনিটির সহ-সভাপতি মোহাম্মদ ইয়াসিন, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহরিয়ার রশিদ, উপ-প্রচার সম্পাদক মোবাশ্বিরুল ইসলাম চৌধুরী দিহান, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক মুয়াজ মোহাম্মদ, অর্থ সম্পাদক সুমন চৌধুরী, উপ-অর্থ সম্পাদক মোহাম্মদ সিফাত, উপ-স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক মোঃ মিসকাত উদ্দিন, সহ-সম্পাদক শেখ ইরফান আহমেদ হিমু, সদস্য জয়নুল আবেদীন ফাহিম, শাহাদাত হোসাইন এবং আরো অনেকে।
উল্লেখ্য গত ২৮/০৭/২০২১ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর শিক্ষা মন্ত্রনালয়ের উপ-সচিব শামীমা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী ০৪ (চার) বছরের জন্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ স্যারকে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়।