Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ পটিয়া পৌরসভার উদ্যোগে মশা নিধন কার্যক্রমের উদ্ধোধন

পটিয়া পৌরসভার উদ্যোগে মশা নিধন কার্যক্রমের উদ্ধোধন

পটিয়া পৌরসভার উদ্যোগে মশা নিধন কার্যক্রমের উদ্ধোধন

পটিয়া পৌরসভার উদ্যোগে মশা নিধন কার্যক্রমের উদ্ধোধন

পটিয়া প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় চট্রগ্রামের পটিয়ায় বৃহস্পতিবার দুপুরে পটিয়া পৌরসভার উদ্যোগে মশা নিধন কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা আবাসিক বাসভবন এলাকায় মশা নিধনের অভিযানের ওষুধ ছিটানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, সহকারী কমিশনার (ভুমি) সাব্বির রহমান সানি, পটিয়া পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর সম্পদ দে, পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুুল খালেক, ৫নং ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ গণি প্রমুখ।

সম্প্রতি দেশ জুড়ে এডিস মশার কাম প্রাদূর্ভাব ছড়িয়ে ডেঙ্গু রোগি দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ায় পটিয়া পৌরসভার উদ্যোগে মশা নিধন কার্যক্রম হাতে নিয়েছে । সকালে পটিয়া থানার অভ্যান্তরে, পটিয়া আবদুস সোবহান রাহাত উচ্চ বিদ্যালয়, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় সহ অাশ পাশের বিভিন্ন সরকারি কর্মকর্তাদের বাসভবন এলাকায় মশা নিধনের ওষুধ ছিটানো হয়।

এসময় পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ জানান,সারাদেশে হঠাৎ ডেঙ্গু আতংক বিরাজমান পটিয়াতেও ছড়িয়ে পড়েছে অাশন্কা রয়েছে। তাই অাগে ভাগে যাতে এডিস মশা বংশ বিস্তার করতে না পারে সে জন্য এ ধরনের কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। অামি অামার পৌরবাসীদের কে বলব চিন্তিত হওয়ার কিছু নেই। প্রথম শ্রেণীর এ পৌরসভার উদ্যোগে ৯টি ওয়ার্ডের আনাচেকানাচে মশা নিধনের ওষুধ ছিটানো হবে। ইতিমধ্যে সরকারিভাবে বিনামূল্যে ডেঙ্গু টেস্টসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here