Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ পাপুল কুয়েতের নাগরিক হলে এমপি পদ বাতিল: প্রধানমন্ত্রী

পাপুল কুয়েতের নাগরিক হলে এমপি পদ বাতিল: প্রধানমন্ত্রী

পাপুল কুয়েতের নাগরিক হলে এমপি পদ বাতিল: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্ক,
সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুল কুয়েতের নাগরিক হলে লক্ষীপুর-২ আসনের এমপি পদ বাতিল হয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে সংসদ অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান তিনি।

এসময় প্রধানমন্ত্রী পাপুলের ব্যাপারে সরকার তদন্ত করছে বলেও জানান। পরে প্রধানমন্ত্রী করোনা বলেন, পরিস্থিতিতে বিদেশে কর্মহীন প্রবাসীদের চাকরি পুনর্বহালে সরকার কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে।

বিদেশ থেকে শ্রমিকদের ফেরত না পাঠাতে রাষ্ট্র ও সরকারপ্রধানদের চিঠি দেয়া হয়েছে। বিদেশে অবস্থানরত অনেক বাংলাদেশি করোনার কারণে কর্মহীন হয়ে পড়েছেন। এসব কর্মীদের আবারও চাকরিতে ফিরিয়ে নিতে কূটনৈতিক তৎপরতা চলছে বলেও জানান প্রধানমন্ত্রী।

পরে তিনি বলেন, বিশ্ব-দরবারে দেশের সম্মান উচ্চশিখরে নিয়ে যেতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া মানসম্মত শিক্ষা ও বিজ্ঞান গবেষণার সুযোগ নিশ্চিতে কাজ চলছে।

পরে প্রধানমন্ত্রী জানান, মাদ্রাসার পাঠ্যক্রমে বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে প্রবন্ধ অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া বঙ্গবন্ধুর হাতে লেখা আরেকটি স্মৃতিকথা প্রকাশের কাজ চলছে বলেও সংসদে জানান প্রধানমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here