Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ পাহাড়তলী থানা এলাকায় নগদ টাকা সহ প্রতারক গ্রেপ্তার

পাহাড়তলী থানা এলাকায় নগদ টাকা সহ প্রতারক গ্রেপ্তার

পাহাড়তলী থানা এলাকায় নগদ টাকা সহ প্রতারক গ্রেপ্তার

আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানায় নগদ ১০ লক্ষ ৫১ হাজার টাকা সহ মোঃ রাসেল (২৮) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে পাহাড়তলী থানা পুলিশ।বৃহস্পতিবার ১৬ জানুয়ারি পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মঈনুর রহমান এর নির্দেশনায় এসআই পলাশ, এসআই অতনু, এনামুল ও ইব্রাহিম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

মামলার বিবরণে জানা যায়, ৯ জানুয়ারি পাহাড়তলী থানাধীন একে খাঁন ভিক্টোরিয়া জুট মিল সংলগ্ন ন্যানো কর্পোরেশন এর ভিতর থেকে মো: বিল্লাল হোসেনের সরলতার সুযোগ নিয়ে নগদ ১১ লক্ষ টাকা প্রতারণা করে নিয়ে যায় মো: রাসেল নামের এই প্রতারক।
প্রতারণার ঘটনায় মোঃ বিল্লাল বাদী হয়ে ৯ জানুয়ারি পাহাড়তলী থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্র ধরে ডিজিটাল তথ্য প্রযুক্তি ব্যবহার করে চট্টগ্রাম, ঢাকা লালবাগ, চকবাজার, কামরাংগীরচর এর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬ জানুয়ারি প্রতারক মোঃ রাসেল ( ২৮) কে গ্রেপ্তার করা হয়।এসময় তার হেফাজত থেকে নগদ ১০ লক্ষ ৫১ হাজার টাকাও উদ্ধার করে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here