Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ পেকুয়ায় বন্দুকযুদ্ধে বাঁশখালীর জলদস্যু বাদশা নিহত।

পেকুয়ায় বন্দুকযুদ্ধে বাঁশখালীর জলদস্যু বাদশা নিহত।

পেকুয়ায় বন্দুকযুদ্ধে বাঁশখালীর জলদস্যু বাদশা নিহত।

পেকুয়ায় বন্দুকযুদ্ধে বাঁশখালীর জলদস্যু বাদশা নিহত

মুহাম্মদ মুহিব্বুর রহমান হীরন, বাঁশখালীঃ

কক্সবাজার জেলার পেকুয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কামাল হোসেন বাদশা (৩৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, তিনি চিহ্নিত জলদস্যু ছিলেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) ভোরে পেকুয়ার মগনামা ঘাটে এ ঘটনা ঘটে। নিহত বাদশা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কচুয়া এলাকার আবুল হোসেনের ছেলে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক উইন কমান্ডার আজিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাদশা দীর্ঘদিন ধরে বঙ্গোপসাগরের বাঁশখালী চ্যানেল দিয়ে জলদস্যু বাহিনী পরিচালনা করে আসছিল বলে অভিযোগ রয়েছে। নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here