ইপিজেড প্রতিনিধিঃ
গত ৩১/১০/২০১৯ ইং তারিখে ‘চটগ্রাম ট্রিবিউন’ পোর্টালে ‘ইপিজেডে যুবলীগ পরিচয়ে ব্যবসায়ীকে মারধর ও প্রাণনাশের হুমকি’ শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানিয়েছেন অভিযুক্ত সাইফুদ্দিন সাইফু। প্রতিবাদে তিনি বলেন,চট্টগ্রাম ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদনের তথ্য মিথ্যা এবং ভিত্তিহীন। যা সম্পূর্ণ উদ্দ্যেশ্যে প্রণোদিত ভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্যে করা হয়েছে। প্রতিবেদনে প্রকাশিত হয় যে আমি ইয়াবা ব্যবসায়ী এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকি যা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। একটি কুচক্রী মহলের ইন্ধনে উক্ত সংবাদ প্রকাশিত হয়েছে। আমি এই সংবাদ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রতিবেদকের বক্তব্যঃ উল্লেখিত সংবাদে আমি অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। অভিযোগকারী এবং অভিযুক্ত দুজনের বক্তব্যই আমি সংবাদে উল্লেখ করেছি। আমি কারো কথায় প্ররোচিত হয়ে সংবাদ প্রকাশ করিনি।

