মাসুদা আকতার তিশা, বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর সাবেক সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. প্রকৌশলী মো. আলী আশরাফ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
গতকাল রাজধানী ঢাকার অ্যাপোলো হাসপাতালে তিনি মারা যান। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ফতেপুর গ্রামের মো. নুরুল হুদার ছেলে।
তাঁর মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
তথ্যসূত্রে জানা যায়, তিনি চুয়েটের পুরকৌশল বিভাগের ১৯৭০-৭১ শিক্ষাবর্ষের (৩য় ব্যাচ) সাবেক শিক্ষার্থী ছিলেন।
চুয়েট ভিসি বলেন, ‘প্রকৌশলী মো. আলী আশরাফের মৃত্যুতে তারা একজন দক্ষ নগর পরিকল্পনাবিদকে হারিয়েছে।
হারিয়েছে চুয়েট পরিবারের একজন শুভাকাঙ্খীকেও। তিনি এই প্রতিষ্ঠানের কেবল সাবেক ছাত্রই ছিলেন না, একইসঙ্গে এই প্রতিষ্ঠানের সিন্ডিকেট সদস্য ও বিভিন্ন কমিটিসহ একাডেমিক, প্রশাসনিক সংশ্লিষ্ট নানারকম কাজে যুক্ত ছিলেন। আমরা তাঁর গৌরমময় অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি।
প্রকৌশলী মো. আলী আশরাফের আত্মার মাগফেরাত কামনা করছি। একইসঙ্গে তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
মো. প্রকৌশলী আলী আশরাফ বিশেষ করে, চট্টগ্রাম শহরের পরিকল্পিত উন্নয়ন কার্যক্রমে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা এবং প্রতিষ্ঠানে গৌরবময় দায়িত্ব পালন করেন।’