মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রামঃ
উত্তর চট্টগ্রাম ফটিকছড়ি থানাধীন উত্তর রোসাংগিরী এলাকার ফারুক চেয়ারম্যান ঘাটায় অভিযান চালিয়ে তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয় তাদের মধ্যে হত্যামামলার আসামীও জড়িত।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এর একটি দল তাদের গ্রেফতার করে, ওইসময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, একটি ওয়ান শ্যুটার গান ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উত্তর রোসাংগিরী কাবিলার বাড়ির আবদুস শুক্কুরের পুত্র ট্যাক্সি জাফর (৪০), খিরাম প্রেমপুর কাশেম বাপের বাড়ির মোহাম্মদ আলমের পুত্র মোহাম্মদ লোকমান (৩৬), উত্তর রোসাংগিরী ফরিদ মাস্টারের বাড়ির মোঃ ইউনুসের পুত্র মোঃ মোজাহার (৩৪)।
এদের মধ্যে মোঃ জাফর প্রকাশ টেক্সি জাফর (৪০) ২টি হত্যা ও ১টি অস্ত্র মামলার আসামী বলে জানা গেছে। একটি হত্যামামলায় ইতোমধ্যে সে বিচারে সাজাপ্রাপ্ত আসামী, বাকি মামলাগুলো বিচারাধীন আছে।