Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ ফটিকছড়িতে অনিয়মের কারণে দুই ইট ভাটাকে অর্থদন্ড

ফটিকছড়িতে অনিয়মের কারণে দুই ইট ভাটাকে অর্থদন্ড

ফটিকছড়িতে অনিয়মের কারণে দুই ইট ভাটাকে অর্থদন্ড

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রামঃ
চট্টগ্রাম ফটিকছড়িতে অনিয়ম, পরিবেশ দূষণ ও আইন অমান্য করায় দুই ইট ভাটাকে!৪লাখ টাকা জরিমানা করেছে ফটিকছড়ি প্রশাসন।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) আনুমানিক দুপুর ১২ঃ০০ ঘটিকা হতে দুপুর ২ঃ০০ ঘটিকা পর্যন্ত সুয়াবিল ইউনিয়নের অন্তর্গত পূর্ব মন্দাকিনী এবিসি-০১ এবং এবিসি-০২ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে ০২টি ইট ভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ এবং সংশোধিত আইন ২০১৯ অনুসারে অপরাধ আমলে নিয়ে উভয় ইট ভাটাকে =২০০০০০/- (দুই লক্ষ), টাকা করে মোট =৪০০০০০/- (চার লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
জরিমানায় আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে রাজস্ব হিসেবে জমা দেওয়া হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব মোঃ জানে আলম সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ফটিকছড়ি, চট্টগ্রাম। ভূজপুর থানার পুলিশের পক্ষে এস. আই. জনাব ওয়াশিমুল হয়দার ও তাঁর দল, উপজেলা আনসার সদস্যবৃন্দ, উপজেলা ভূমি অফিসের নাজিরসহ অন্যান্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here