মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়িঃ
উত্তর চট্টলার ফটিকছড়ি উপজেলায় এক চিকিৎসকের শরীরে কোভিট-১৯(করোনা ভাইরাস) পাওয়া গেছে। চট্টগ্রামে অবস্থিত বিআইটিআইডি করোনা টেস্টে আক্রান্ত ব্যক্তি উপজেলার নানুপুর সাব-সেন্টার ডাক্তার আব্দুল বাসেত হাসান (২৯)।
বুধবার (২২ এপ্রিল) রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা.সেখ ফজলে রাব্বি।
তিনি চট্টগ্রাম কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে দৈনিক প্রতিবেদনে জানান, চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১৬৫ টি নমুনা পরীক্ষা করা হয় এরমধ্যে ৪টি পজিটিভ। তিনজন চট্টগ্রাম জেলায়, শনাক্ত হওয়া তিনজনের মধ্যে একজন নগরীর খুলশী থানাধীন লালখান বাজারের বাসিন্দা, তার বয়স ৪২ বছর। অপরজন বালুছড়ার বাসিন্দা, তার বয়স ৪২ বছর। ফটিকছড়ির ২৯ বছর বয়সী
করোনা রোগী পেশায় একজন চিকিৎসক।
এছাড়া লক্ষ্মীপুরের শনাক্ত হওয়া রোগীর বয়স ৩২ বছর।
জানা যায়, ফটিকছড়িতে আক্রান্ত চিকিৎসকের নিজ বাড়ি চট্টগ্রামের অধিক করোনা ভাইরাসে আক্রান্ত উপজেলা সাতকানিয়ায়, কিন্তু তিনি চাকরির সুবাধে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে বাসায় বসবাস করতেন।