মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
ফটিকছড়ি আধুনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বায়তুল হিকমাহ মাদ্রাসা, প্রতিষ্ঠাকালিন সময় থেকে প্রাতিষ্ঠানিক পড়া লেখার পাশাপাশি শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক বিভিন্ন অংশ চর্চার মাধ্যমে বায়তুল হিকমাহ মাদ্রাসার শিক্ষার্থীরা এগিয়ে রয়েছে।
বায়তুল হিকমাহ মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষা বোর্ড নির্ধারিত পাঠ্যপুস্তকের পাশাপাশি ক্রিড়া, সাহিত্য, সাংস্কৃতিক কর্মকান্ডে প্রতিষ্ঠানটি দেশের অনন্য হিসাবে স্বীকৃত। সম্প্রতি জুনিয়র দাখিল সার্টিফিকেট ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীপরীক্ষার্থীদের বৃত্তির রেজাল্ট প্রকাশিত ফলাফলে বায়তুল হিকমাহ মাদ্রাসার শ্রেষ্ঠত্ব দেখা যায়।
৫ম ও ৮ম শ্রেণিতে ৩৫ জন শিক্ষার্থীদের মধ্যে ১৭ জন এ+, ১৮জন এ গ্রেড উত্তীর্ণ হয়. এবং সম্প্রতি বৃত্তির রেজাল্টে দেখা যায় ১৮ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল ও ১০ জন শিক্ষার্থী সাধারণ গ্রেড়ে বৃত্তি পেয়ে এবারো ফলাফলের দিক থেকে শীর্ষ। জেডিসি ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রতিবারের ন্যায় এবারো উপজেলায় শ্রেষ্ঠত্বের ধারা অক্ষুন্ন রেখেছে।আরো দেখা যায় স্বপ্নচূডা ফাউন্ডেশন পরিচালিত রঙধনু মেরিট অ্যাওয়ার্ড বৃত্তি পরীক্ষা ফটিকছড়ি উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৫০০ শিক্ষার্থীর মধ্যে সবোচ্ছ নাম্বর পেয়ে সিদরাতুলমুনতাহা ঐশী নামে ৪র্থ শ্রেণীর এক শিক্ষার্থী ল্যপটপ ও ইয়াহিয়া খান সাইফুল্লাহ গোল্ডমেডেল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। বায়তুল হিকমাহ মাদ্রাসা গতানুতিক শিক্ষা প্রতিষ্ঠান নয়।এটি একটি আধুনিক ও মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠান। যেখানে শিক্ষার পাশাপাশি একজন শিক্ষার্থীকে পরিচয় করানো হয় তথ্য প্রযুক্তি, শিল্প, সাহিত্যসহ, সৃজনশীল কর্মকান্ডের সাথে। যার মাধ্যমে বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ প্রতিযোগি হিসাবে গড়ে তুলতে সমর্থ হচ্ছে। আগামী দিন সমূহে এ্যাকাডেমিক পড়ালেখার সাথে এক্সটা কারিকুলাম এক্টিভিটিস চলমান থাকবে এমন আশাবাদ শুধীমহলের।
ফলাফল সম্পর্কে জানতে চাইলে বায়তুল হিকমাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মুফতি ওমর সাঈদ বলেন, শিক্ষার্থীরা ঈর্ষণীয় ফলাফল অর্জন করায় মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি। পাশাপাশি সম্মানিত শিক্ষকমন্ডলী ও অভিভাবকদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে আরো ভালো ফলাফলের জন্য সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা ও মহান রবের রহমত কামনা করছি।
ফাউন্ডেশনের সেক্রেটারী ডা. কামাল উদ্দিন চৌধুরী বলেন, শিক্ষার্থীরা এই চমৎকার ফলাফল লাভ করায় মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি। বায়তুল হিকমাহ মাদ্রাসা গতানুগতিক কোন শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং প্রতিশ্রুতিশীল ও ব্যতিক্রমধর্মী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রশিদ আহমদ শাহীন বলেন, প্রকাশিত ফলাফলে কৃতি শিক্ষার্থীরা ঈর্ষণীয় সাফল্য অর্জন করায় মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া আদায় করছি।
উক্ত ফলাফলে মাদ্রাসার নির্বাহী বোডের তীক্ষদৃষ্টি ও নির্দেশনা নিঃস্বার্থ ত্যাগী সম্মানীত শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, কর্মচারী ও অভিভাবকদের সার্বিক সহযোগিতা এবং প্রিয় শিক্ষার্থীদের একনিষ্ট পড়ালেখার গুরুত্বপূর্ণ অবদান রাখায় এই ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি- আলহামদুলিল্লাহ। সবার সহযোগিতা ও আন্তরিক দোয়া কামনা করছি। যাতে আগামীতে আরো ঈর্ষণীয় ফলাফল অর্জন করতে সক্ষম হয়।



