Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ বঙ্গবন্ধুর মায়ের নামেই বড় হবে নবজাতক শিশুটি

বঙ্গবন্ধুর মায়ের নামেই বড় হবে নবজাতক শিশুটি

বঙ্গবন্ধুর মায়ের নামেই বড় হবে নবজাতক শিশুটি

নাঈম আহমেদ কফিলঃ
গেল রবিবার নগরীর বায়েজিদ থানাধীন পশ্চিম শহীদনগর জি.সি. ফ্যাক্টরীর পাশে ময়লার স্তুপে পরিত্যক্ত অবস্থায় ১টি নবজাতক মেয়ে শিশুকে উদ্ধার করেন বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।

জানাযায় ১৯ জানুয়ারি সকাল ১১ টার দিকে স্থানীয় লোকজন বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকারকে ময়লার স্তুপে থাকা নবজাতক শিশুর সংবাদ প্রদান করলে বায়েজিদ থানা অফিসার ইনচার্জ তৎক্ষনাৎ উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাকের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন।পরে এস আই শাহ আলমকে নিয়ে ঘটনাস্থল থেকে পরিত্যাক্ত অবস্থায় থাকা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করান বায়েজীদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিটন সরকার। পরবর্তীতে নবজাতকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করানো। হয়।

এদিকে চমেক হাসপাতালের কর্তব্যরত ডাক্তার নবজাতক মেয়ে শিশুটির শারীরিক অবস্থা ভালো বলে মেডিকেল সনদ প্রদান করলে , নবজাতক মেয়ে শিশুটিকে পরিচর্যার জন্য চমেক হাসপাতাল সমাজসেবা পরিচালকের কার্যালয়ের মাধ্যমে এসআই/শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ ছোট মণি নিবাস, চট্টগ্রাম কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন। বর্তমানে নবজাতকটি ছোট মণি নিবাস কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আছেন। এবং তার নাম রাখা হয়েছে বঙ্গবন্ধুর মায়ের নামানুসারে “সায়েরা খাতুন’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here