মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালীর উপকূলীয় গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা জেলে পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে।
১৭ ডিসেম্বর(বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ অগ্নিকাণ্ডে সংঘটিত হয়েছে। এতে কম পক্ষে ২৬টি ঘর আগুনে পুড়ে গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ৪০ লক্ষাধিক টাকাার বলে ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,গণ্ডামারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা জেলে পাড়ায় বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে সর্বত্র ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের ব্যপারে স্থানীয় পল্লী চিকিৎসক আশেক এলাহী বলেন, অনিল দাশ,পরিমল দাশ,সিজন দাশ,সুনিল দাশ,বনজিন দাশ,রতন দাশ,সুকলাল দাশ,রাখাল দাশ,নিখিল দাশ,সন্তোশ দাশ,হরিদাশ,চান্দুদাশ,সন্ধ্যা দাশ,উষানি দাশ,সাধন দাশ,চিত্তরঞ্জন দাশসহ আরো বেশ কয়েকজনের ঘরেরসব মালামাল পুড়ে যায়।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তার আগে প্রায় ২৬টি ঘরের সব মালামাল পুড়ে যায়। স্থানীয়রা জানায়,তাদের ঘরগুলো একটির সাথে আর অন্য টি লাগানো ছিল। ফলে এক ঘর থেকে অপর ঘরটি মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য আগুন নেভাতে আসা সহ ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মধ্যে কমপক্ষ ১৬ জনের মতো আহত হয়েছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য আনোয়ার বাদশা জানান।