Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ বাঁশখালীতে আগুনে পুড়ে ছাই ৮ বসত বাড়ী

বাঁশখালীতে আগুনে পুড়ে ছাই ৮ বসত বাড়ী

বাঁশখালীতে আগুনে পুড়ে ছাই ৮ বসত বাড়ী

মুহাম্মদ মুহিব্বুর রহমান হীরন, বাঁশখালীঃ
চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। এতে ৮টি বসৎঘরের আসবাব পত্রসহ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। উপজেলার সরল ইউনিয়নের জালিয়া ঘাটা ৮নং ওয়ার্ডের জদা মুন্সির বাড়িতে অগ্নিকুন্ডের এ ঘটনা ঘটে।

সোমবার রাত ১টার দিকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে বলে জানা যায়।

অগ্নিকান্ডের খবর পেয়ে স্থানীয় লোকজন এসে রাত ৩ পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হয়। ততক্ষণে বসৎঘর গুলো সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। সংগঠিত এ অগ্নিকান্ডে কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়।

স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার হলেন- মোঃ নুর আহমদ, মোঃ মারুফ, নেয়াজু, মঞ্জুর, মোঃ জিয়াউর রহমান, আবদুল কাদের, ছৈয়দুল হক, মোঃ দেলোয়ার।

অগ্নিকুন্ডের ক্ষয়ক্ষতি নিয়ে সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব রশিদ আহমদ চৌধুরী বলেন, এ অগ্নিকুন্ডের ঘটনায় তাদের মাথা গুজার একমাত্র ঠাই ৮টি পরিবারের ৮টি বসৎঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যাওয়ায় তারা আশ্রয়হীন হয়ে পড়েছে। ঘরে থাকা স্বর্নালংকার নগদ টাকা বাড়ির আসবাব পত্র সহ সম্পূর্ণ পুড়ে যায়।

তিনি আরও বলেন, আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেই। তারা আসায় কয়েকটি ঘর রক্ষা হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুর রহিম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে চলে যায়। সড়ক সংকুচিত হওয়ায় তারা ঘটনাস্থলে যেতে সময় লেগেছে। আমরা যাওয়ার পর চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে এর পূর্বেই ৮ টি ঘর পুড়ে যায় বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here