Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা বাঁশখালীতে কিশোরীর মরদেহ উদ্ধার!

বাঁশখালীতে কিশোরীর মরদেহ উদ্ধার!

বাঁশখালীতে কিশোরীর মরদেহ উদ্ধার!

মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলাধীন ছনুয়া কুতুবখালীর খাল থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৫ই মে (শনিবার) দুপুর বারোটার দিকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,(শুক্রবার) ঈদের দিন বেড়াতে গিয়ে কুতুবখালীর মফিজুর রহমান এর মেয়ে হালিমা আক্তার (১৬) নামের এক কিশোরী নিখোঁজ হয়।পরে শনিবার ভোরে খালে ভাসমান অবস্থায় তার মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

এব্যাপারে স্থানীয় ইউপি পরিষদে চেয়ারম্যান হারুনুর রশীদ বলেন, মেয়েটি মানসিক প্রতিবন্ধী। সাথে মৃগী রোগও ছিল জানা গেছে। সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধী ভাতাও পেত। ভোর রাতে খালে উপর সাকো পার হতে গিয়ে সে পানিতে পড়ে যায় জানা গেছে।

এব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবির জানান,নিহতের পরিবারের পক্ষ থেকে আমাদের জানায়,(শুক্রবার) বিকেলে ঈদের দিন এক আত্মীয়ের বাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় হালিমা আক্তার নামের এক কিশোরী আর বাড়ীতে ফিরেননি। পরিবারের পক্ষ আরো জানিয়েছে হালিমার মৃগী রোগ ছিল এবং মানসিক প্রতিবন্ধীও ছিলো। হয়তো ছড়ার উপরের সাঁকো পার হতে গিয়ে মৃগী রোগের কারণে সে নিচে পড়ে গিয়ে মৃত্যু বরণ বলে ধারণা করা হচ্ছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here