মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

বাঁশখালীতে বণ্যহাতির আক্রমণে এক বৃদ্ধা মহিলা নিহত

আপডেট:

মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালীতে হাতির আক্রমণে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় আক্রমণের শিকার হয়ে শাহ আলম নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে।
৩রা ফেব্রুয়ারি(বুধবার) সকাল ১১টার দিকে উপজেলার পূর্ব বৈলগাঁও নতুনপাড়ায় বেলগাঁও চা-বাগান সংলগ্ন সাংবাদিকের পাহাড় নামক স্থানে হাতির আক্রমণে হতাহতের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত ওই বৃদ্ধার নাম আনোয়ারা বেগম (৫৪)। তার বাড়ি একই এলাকায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা জানান, হাতির পায়ে পৃষ্ঠ হয়ে এক বৃদ্ধ নিহত হয়েছে এবং এ ঘটনায় আরও একজন আহত হয়েছে।আহত ব্যক্তিকে এলাকাবাসী উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেছে বলেও জানান তিনি।

এইব্যাপারে বন বিভাগের সাধনপুর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দীন যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতাস্বীকার বলেন,বুধবার সকালে সাধনপুর ইউনিনের জঙ্গল বৈলগাঁও নতুুুুনএলাকায় বসতঘরেরপাশে বন্যহাতির আক্রমণে বৃদ্ধা মহিলা ঘর্টনাস্থলে মারাগেছে।তিনি আরো জানান, নিহত মহিলার পরিবার সরকারি অর্থিক সহযোগিতা পাওয়ার জন্য আমার তার পরিবারকে সহযোগিতা আর্থিক সহায়তা প্রদান করা হবে, বিট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত