Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা বাঁশখালীতে বস্তাবন্দি অজ্ঞাতের লাশ উদ্ধার!

বাঁশখালীতে বস্তাবন্দি অজ্ঞাতের লাশ উদ্ধার!

বাঁশখালীতে বস্তাবন্দি অজ্ঞাতের লাশ উদ্ধার!

মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের তৈলারদ্বীপ ব্রীজ সংলগ্ন পুরাতন ফেরিঘাট এলাকায় বস্তাবন্দি এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে।

২৯ অক্টোবর(শুক্রবার) বিকেল ৩ টার দিকে বস্তাবন্দি অবস্থায় পড়ে থাকা অজ্ঞাতের লাশটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে বলে জানান রামদাশ মুন্সির হাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই রাকিব।
ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ কমিশনার(আনোয়ারা সার্কেল) মুহাম্মদ হুমায়ুন কবির,বাঁশখালী থানা অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ কামাল উদ্দিন।

অজ্ঞাত ব্যাক্তির বস্তাবন্দি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ কামাল উদ্দিন দৈনিক সকালের সময় ও চট্টগ্রাম ট্রিবিউনকে বলেন,পুকুরিয়া ইউনিয়নের চাঁনপুর তৈলারদ্বীপ পুরাতন ফেরিঘাট এলাকায় বস্তাবন্দি পড়ে থাকা অজ্ঞাত ব্যাক্তির লাশের খবর স্থানীয় সুত্রে জানতে পেরে আমরা ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছি।

লাশের সাথে কোন ধরনের আইডি বা পরিচয় পত্র না থাকায় এখনো পর্যন্ত পরিচয় মেলেনি তাঁর।বয়স আনুমানিক ৪০/৪৫ হতে পারে বলে ধারনা করা হচ্ছে,লাশটি ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here