মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালীতে রোগীর এলোপাথাড়ি দা’র কোপে এক নারী বৈদ্য নিহতের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে আরো ৩ জন।
১২ জুলাই (সোমবার) সকাল আনুমানিক ৬ ঘটিকার সময় উপজেলার শিলকূপ ইউপিস্থ টাইম বাজারের পশ্চিম পাশে ৭ নং ওয়ার্ডের দাসপাড়া এলাকায় ঘটনা ঘটেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে ৭ নং ওয়ার্ডের দাসপাড়া এলাকার মোস্তাক আহমেদ সিকদারের বাড়ীতে তার স্ত্রী ফাতেমা বেগম (নারী বৈদ্য)(৪২)এর কাছে একুই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইব্রাহিম এর পুত্র মুহাম্মদ এহসান(২২) নামের এক যুবক চিকিৎসা করতে গেলে নারী বৈদ্য ফাতেমা বেগম ওই যুবককে ডাব পড়া কেটে খাওয়ানোর সময় হঠাৎ রোগী এহসান তার হাত থেকে দ্যা কেড়ে নিয়ে নারী বৈদ্য ফাতেমাকে এলোপাথাড়ি কোপাতে থাকে, এতে ফাতেমা বেগম সহ আহতদের চিকিৎসার জন্যে মেডিকেলে নেয়ার পথে মোস্তাক আহমেদ এর স্ত্রী ফাতেমা বৈদ্য নিহত হয়। এসময় গুরুতর আহত হয় আরো তিন জন।
আহতরা হলেন,নিহত ফাতেমার মেয়ে জান্নাতুল ফেরদৌস পাখি(২২),তাদের বাড়িতে থাকা আত্মীয় রাবেয়া বেগম (৩৫) ও তার মেয়ে বৃষ্টি (১০)।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ফাতেমার মৃত্যু হয়েছে বলে জানান তার ছেলে মুহাম্মদ মিজানুর রহমান। এ ঘটনায় অভিযুক্ত যুবক মুহাম্মদ এহছান (২২) কে আটক করেছে পুলিশ।ঘটনার সাথে জড়িত এহসান একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মাইজপাড়া মেহেরজান বাপের বাড়ির ইব্রাহীম প্রকাশ বদরইগ্যার ছেলে।
ঘটনাস্থল পরিদর্শন করেন, আনোয়ারা (সার্কেল) মুহাম্মদ হুমায়ুন কবির ও বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ শফিউল কবির।
এব্যাপারে বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শফিউল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ফাতেমা বেগম তাবিজতুমারের বৈদ্যালি করতো, এহসান নামের ছেলেটা প্রায় সময় ফাতেমা বৈদ্যের কাছে তাবিজের জন্যে আসতো,সেই সুবাদে এহসান এর কাছ থেকে কিছু টাকা নিয়ে কাজ না হওয়ার ফলে যুবকটি ক্ষীপ্ত হয়ে ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি বলে জানান ওসি।
এ ঘটনায় এহসান নামের যুবকটিকে আটক করেছে পুলিশ।এই রিপোর্ট লিখা পর্যন্ত কোন মামলা হয়নি,তবে মামলা হবে বলে জানান ওসি।