মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় তানভীর সিকদার (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়।
২৬ জানুয়ারী ২১ইং-রোজ(মঙ্গলবার) সকাল সাড়ে ১১টার দিকে বাঁশখালীর প্রধান সড়কের চেচুরিয়া এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত তানভীর সিকদার উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনার ৯ নং ওয়ার্ডের ছমদ আলী সিকদারের নতুন বাড়ীর আবুল শামা সিকদারের একমাত্র ছেলে। আবুল শামা সিকদার বর্তমানে উপজেলার পৌর সভাস্থ আস্করিয়া সড়ক এলাকার একটি ভাড়া বাসায় পরিবারের সদস্যদের নিয়ে থাকেন, তানভীরের মৃত্যুর খবর শুনে পরিবারে শোকের মাতম চলছে।
নিহত তানভীর চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। নিহতের পিতা আবুল শামা বলেন , আজ সকাল সাড়ে ১১টার তানভীর বাড়ি থেকে জরুরি কাজে বের হয়ে গুণাগরী যাওয়ার পথে চেচুরিয়া এলাকায় পৌঁছলে তানভীর দূর্ঘটনার স্বীকার হয়েছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেল একটি বিপরীত মুখী সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষিত হয়ে গাছের সাথে ধাক্কা লেগে ধানি জমিতে পড়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় তানভীরকে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এব্যাপারে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা:জিহান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনার স্বীকার তানভীরকে হাসপাতালে আনার আগেই মৃত্যু বরণ করেছে।
এব্যাপারে বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির বলেন, দূর্ঘটনাায় জড়িত সিএনজিটি জব্দ করা হয়েছে, নিহত তানভীর সিকদার এর পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদনের প্রেক্ষিতে তার লাশ পারিবারিকভাবে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ আসরের নামাযের পর বাঁশখালী উপজেলা পরিষদের মাঠে প্রথম এবং এশার নামাযের পর গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামের সমদ আলী সিকদারের নতুন বাড়িতে ২য় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তানভীরের মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করন চট্টগ্রাম দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি মুহাম্মদ নাঈম উদ্দীন মাহফুজ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ।