মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের ১নংওয়ার্ড কদমরসুল গ্রামের বটতল এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১২ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়,এতে ক্ষয়ক্ষতি অন্তত ২০ লক্ষাধিক টাকা।আহত হয়েছে প্রায় ৬ জন।
শুক্রবার দুপুর দেড়টার দিকে মোহাম্মদ কালুর বসতঘর থেকে বৈদ্যুতিক সর্টকিট থেকে এই অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে।
স্থানীয় ও প্রত্যক্যদর্শী সুত্রে জানা গেছে, কদমরসুল বটতল এলাকায় ভয়াবহ অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে।প্রত্যক্যদর্শীরা বলেন,স্থানীয় মোঃ কালুর বসতঘর থেকে বৈদ্যুতিক সর্টকীট থেকে এই অগ্নি কাণ্ডের সুত্র পাত হয়।এতে ১২ বসতঘর পুড়ে ছাই হয়ে অন্তত ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
ক্ষতিগ্রস্থরা হলেন,মোহাম্মদ ইউসুফ,মোহাম্মদ কালু,মোহাম্মদ ইউনুস,মোহাম্মদ আমিরুজ্জমান,মোহাম্মদ মালেকুজ্জামান, মোহাম্মদ বাদশাহ মিয়া,মোহাম্মদ সোহেল। ক্ষতিগ্রস্থ ১২ পরিবারের মধ্যে উল্লেখিত সাত জনের নাম স্থানীয় সুত্রে জানা গেছে।তাছাড়া আহতরা স্থানীয় পল্লী চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা করেন বলেও জানান স্থানীয়রা।বসতঘর পুড়ে সর্বস্ব হারিয়ে ফেলে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো।
এব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামাল উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি বাহরছড়া পুলিশ ফাঁড়িতে খবর দিয়েছি,ফাঁড়ি পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীদের সাথে পুলিশ সদস্যরাও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেছে।