Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ বাঁশখালী উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’

বাঁশখালী উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’

বাঁশখালী উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’

মো. জাকের (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছে। রবিবার (২৮ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলার চাম্বল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জাকের চাম্বল এলাকার বাদশা মিয়া প্রকাশ বাইশ্যার ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘জলদস্যুতা, ডাকাতি ও বিভিন্ন অপরাধে জাকেরের নামে ২৪টির অধিক মামলা রয়েছে। ড্রোনের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করার পর আজ বিকালে চাম্বল এলাকায় র‌্যাবের একটি টহল টিম অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জাকেরের অনুসারীরা র‌্যাবকে উদ্দেশ করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে ডাকাত দলের অন্যান্য সদস্যারা পালিয়ে গেলে সেখানে জাকিরকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ১১টি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here