মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রামঃ
ঐতিহ্যবাহী আধুনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বায়তুল হিকমাহ মাদরাসা,ফটিকছড়ি, চট্টগ্রাম-এ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দু’আ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঅধ্যক্ষ ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা রশিদ আহমদ শাহীন এর সভাপতিত্বে সহকারী শিক্ষক হাসানুল আমীন ও খান মোঃনোমান এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমেদ্বীন, বায়তুল হিকমাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান মাওলানা মুফতি ওমর সাঈদ। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, বায়তুল হিকমাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবু তাহের মুহাম্মদ মাসুম।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বায়তুল হিকমাহ ফাউন্ডেশন এর সহ সেক্রেটারী, বিশিষ্ট লেখক প্রভাষক এস এম মুস্তফা আমিন মানিক, অর্থ সম্পাদক ও বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম, সহ অর্থ সম্পাদক মহিম উদ্দীন, দপ্তর সম্পাদক হাফেজ মোঃ হাসান। স্বাগত বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মাওলানা মোঃ মুজিবুল হক। বক্তব্য রাখেন, শিক্ষা পরিচালক মাস্টার মুসলিম উদ্দীন, সহ শিক্ষা পরিচালক মাওলানা ফরিদুল আলম, মাওলানা মোঃ আইয়ুব আলী, পরীক্ষা নিয়ন্ত্রক সরোয়ার কামাল।
বক্তারা বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী জাতির বীর সন্তানদের ত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এ বিজয়কে অর্থবহ করার জন্য সর্বস্তরের মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে আহ্বান জানান।
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙ্গালী জাতির যে বিজয় অর্জিত হয়েছিল তার মাধ্যমে একটি শোষণমুক্ত স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছিল। বিজয়ের ৪৯ তম বর্ষে এসে আমরা আজো স্বপ্ন দেখি একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, দূর্নীতিমুক্ত, শোষণমুক্ত দেশ গঠনের।
সবশেষে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের আত্মার জন্য মাগফেরাত কামনা করে এবং একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য দু’আ মুনাজাত পরিচালনা করা হয়।