Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ বায়েজিদে বন্দুকযুদ্ধে সিরিয়াল শিশু ধর্ষক নিহত

বায়েজিদে বন্দুকযুদ্ধে সিরিয়াল শিশু ধর্ষক নিহত

বায়েজিদে বন্দুকযুদ্ধে সিরিয়াল শিশু ধর্ষক নিহত

নিজস্ব সংবাদদাতা,
চট্টগ্রাম নহরীর বায়েজিদ এলাকায় একাধিক শিশু ধর্ষণে অভিযুক্ত বেলাল হোসেন দফাদার নামে এক সিএনজি অটোরিকশা চালক ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে বায়েজিদ থানা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বেলাল নিহত হয় বলে জানা গেছে।
ঘটনাস্থল থেকে একটি এলজি, কার্তুজ ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক।

বেলাল হোসেন দফাদার পেশায় সিএনজি অটোরিকশা চালক। তার বিরুদ্ধে শিশুদের সিএনজি অটোরিকশা করে তুলে ধর্ষণের অভিযোগ রয়েছে।

ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাগারেও গিয়েছিল বেলাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here