সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬

বিমানবন্দরে ১৮১ কার্টন সিগারেটসহ আটক ১

আপডেট:

আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্রগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মো. কামাল উদ্দিন নামে এক যাত্রীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।

এসময় তার কাছ থেকে ১৮১ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।সোমবার (৬ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে বিমানবন্দরে পণ্যগুলো জব্দ করা হয়।বিমানবন্দর কতৃপক্ষ জানায়, দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৮ ফ্লাইটে আসা কামালের লাগেজে ইজি লাইট ও ডানহিল ব্রান্ডের সিগারেটসহ ৩টি মোবাইল ও একটি আইপ্যাডও পাওয়া যায়।কামাল উদ্দিনের বাড়ি রাউজান উপজেলায়। তাকে বিমানবন্দর কাস্টমস্ এর কাছে হস্তান্তর করেছে এনএসআই।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত