Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ বিশ্ব পর্যটন দিবসের ছবি প্রতিযোগিতায় কক্সবাজার জেলা প্রশাসন ৪র্থ

বিশ্ব পর্যটন দিবসের ছবি প্রতিযোগিতায় কক্সবাজার জেলা প্রশাসন ৪র্থ

বিশ্ব পর্যটন দিবসের ছবি প্রতিযোগিতায় কক্সবাজার জেলা প্রশাসন ৪র্থ

এম,এ, সাত্তার:
‘বিশ্ব পর্যটন দিবস ২০১৯’ উপলক্ষ্য স্থিরচিত্র প্রতিযোগিতা এওয়ার্ডে জাতীয়ভাবে অংশ গ্রহন করে ৪ র্থ স্থান অর্জন করেছে কক্সবাজার জেলা প্রশাসন। গত শুক্রবার ২৭ সেপ্টেম্বর ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এ অনুষ্ঠিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসন ক্যাটাগরিতে কক্সবাজার জেলা প্রশাসন এ গৌরবময় এওয়ার্ড লাভ করে। বিষয়টি কক্সবাজার জেলা প্রশাসন সুত্রে জানা যায়।

কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী’র নিকট হতে শুক্রবার সনদ ও ক্রেষ্ট গ্রহন করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা ) এস.এম সরওয়ার কামাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here