Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ বিশ্ব ভুবনের পাঠশালায়

বিশ্ব ভুবনের পাঠশালায়

                   “বিশ্ব ভুবনের পাঠশালায়”
               লেখকঃ আনোয়ারুল ইসলাম

বিশ্ব ভুবন পাঠশালা মোর
আমি তাহার ছাত্র,
নিজের চিন্তায় লেখার খাতায়
আমি শিশু মাত্র।

বিশ্ব মাঝে সকাল সাঁঝে
জ্ঞানের প্রদীপ জ্বলে,
শেখার কোন শেষ দেখিনা
নীল আকাশের তলে।

শূন্য থেকে পূর্ণ করতে
ভরায় কাব্য খাতা,
মধুর কথা বলতে শেখায়
যেন বইয়ের পাতা।

মনের খাতায় মাতৃভাষায়
কবিতা যাই লিখে,
প্রকৃতি যে শিক্ষা দিচ্ছে
সুনাম চতুর্দিকে।

জ্ঞানের আলো সত্যের আলো
নিভে না তো কভু,
চলার পথে কাব্য রথে
দয়া করো প্রভু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here