Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ বেনামি গোডাউনে ২ টন পলিথিন জব্দ

বেনামি গোডাউনে ২ টন পলিথিন জব্দ

বেনামি গোডাউনে ২ টন পলিথিন জব্দ

আব্দুল করিম, চট্টগ্রামঃ
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেনামি গোডাউন থেকে দুই টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। চট্রগ্রাম নগরীর চাক্তাই ওসমানিয়া গলি এলাকায় এ অভিযান চালানো হয়।বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীন ফেরদৌসীর নেতৃত্বে একটি নামবিহীন গোডাউনে অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা জানান, সকালে অভিযান চালিয়ে চাক্তাইয়ের ওসমানিয়া গলি এলাকায় নামবিহীন একটি গোডাউন থেকে দুই টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here