বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬

বোয়ালখালীতে অবৈধভাবে বালি উত্তলনে দুজনের ১ লক্ষ টাকা অর্থদণ্ড

আপডেট:

বোয়ালখালী প্রতিনিধি:
কর্ণফুলি নদীর বোয়ালখালী অংশে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে দু’ব্যক্তিকে ৫০ হাজার করে ১লক্ষ টাকার অর্থদন্ড দেয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছিয়া খাতুনের নেতৃত্বে এ অর্থদন্ড দেন ভ্রাম্যমান আদালত।
আদালত সূত্রে জানাযায়-কঠোর নিষেধ থাকা সত্ত্বেও এলাকার একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন যাবৎ ধরে কর্ণফুলি নদীর বোয়ালখালী অংশে অবৈধভাবে বালি উত্তোলন করে ব্যবসা করে আসছিল। এ নিয়ে অনেকবার অভিযান পরিচালনা করেও কিছুতেই নিস্তার করা যাচ্ছিল না তাদের।

বিজ্ঞাপন

গতকাল ও বালি উত্তোলন অব্যাহত রয়েছে খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছিয়া খাতুন। এ সময় শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নস্থ ভারাম্বা ঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১৫ অনুযায়ী আবু ছৈয়দ ও মোঃ শওকত নামের দুুুুই বালি ব্যবসায়ীকে ৫০ হাজার করে ১লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং উত্তোলনকৃত বালিগুলো জব্দ করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন এর সত্যতা নিশ্চিত করে বলেন-অবৈধভাবে বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত