রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬

বোয়ালখালীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট

আপডেট:

মুহাম্মদ জুয়েল:
বোয়ালখালীতে জমে উঠেছে কোরবানির হাট। কোরবানির বাকি আর বেশি দিন না থাকায় হাটে ক্রেতাদের ভিড়ও বাড়ছে। ভারত মিয়ানমারের গরুর চেয়ে বাজারে দেশীয় গরুর সংখ্যাই বেশি। এবার পশুর দাম নিয়ে সন্তোষ ক্রেতা-বিক্রেতারা। কিন্তু অন্যদিকে পর্যাপ্ত পরিমাণে মহিষ থাকলেও ক্রেতা না পাওয়ায় চিন্তা পড়েছে মহিষ বিক্রেতারা।

কোরবানির আর বাকি নেই কয়েকদিন। শেষ সময়ে জমে উঠেছে শাকপুরা, হাজিরহাট সহ মুরাদ মুন্সিরহাটের কোরবানির পশুর হাট। মুখে মাস্ক পড়েই এবং হাতে স্যানিটাইজার দিয়েই হাটে ক্রেতাদের প্রবেশ বাধ্যতামূলক করেছে বোয়ালখালী প্রশাসন। তাই মাস্ক পড়েই ক্রেতারা ছুটছেন হাটে। দেশী গরুর চাহিদা একটু বেশী। এছাড়াও হাটে ক্রেতাদের লাল রঙের গরুর দিকেই ঝুঁকতে দেখা যায়। আবার একটু কম দামের আশায় কেউ আবার ঘুরে ফিরে দেখছেন পছন্দের গরু। আবার শেষ সময়ে আরো দাম কমবে কিনা তার অপেক্ষায়ও রয়েছেন কেউ কেউ। অন্যদিকে ছাগল, ভেড়ার বাজারে রয়েছে মানুষের ভিড়।

বিজ্ঞাপন

ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, শাকপুরা ও হাজিরহাট বাজারের চাইতে মুরাদ মুন্সিরহাটে গরু দাম একটু বেশী হলে তারপরও সাধ্যের মধ্যে ছিল। এবার কোরবানির পশু বড় বড় আর সুন্দর বাজারে এসেছে।

বিক্রেতার জানান, বাজারে পশুর পর্যাপ্ত থাকায় পরিমাণের চেয়ে কম লাভে পশু বিক্রি করতে হচ্ছে। তারপরও পশু বিক্রি করতে পেরে আনন্দ লাগতেছে।

বিজ্ঞাপন

ইজারাদাররা বলছেন ,হাটে গরুর সংকট নেই। তবে স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুর হাট করা খুব কঠিন। তবুও চেষ্টার কোন ত্রুটি নেই।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত