Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ বোয়ালখালীতে মহিষের আক্রমণে ৪জন আহত, নিহত ১ জন

বোয়ালখালীতে মহিষের আক্রমণে ৪জন আহত, নিহত ১ জন

বোয়ালখালীতে মহিষের আক্রমণে ৪জন আহত, নিহত ১ জন

মুহাম্মদ জুয়েল,
বোয়ালখালীতে পাগলা মহিষের আক্রমণে একজন নিহত ও ৪জন আহত। রবিবার ১৩ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলা মধ্যম শাকপুরা ও পশ্চিম গোমদন্ডী এ ঘটনা ঘটে।

এতে উপজেলার বহদ্দারপাড়া এলাকার মৃত আবুল কাশেম ছেলে মোঃ ইসমাইল (৫০) মারা যায়।

এছাড়াও আহত হয়েছেন, মধ্যম শাকপুরা এলাকার আবদুল হাকিমের স্ত্রী গুলছড়া বেগম (৮৫), পশ্চিম গোমদন্ডী এলাকার সৈয়দ আহমদের স্ত্রী খুশি বেগম(৪৫), মৃত মনজুর আহমদ ছেলে নুরুল আবছার (৪০), পূর্ব গোমদন্ডী এলাকার আহমদ কবিরের ছেলে মোঃ রহিম(২২)

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার রায়খালী এলাকার মহিষটি হঠাৎ করে ক্ষেপে গিয়ে
একপর্যায়ে মধ্যম শাকপুরা, পশ্চিম গোমদন্ডী ও বহদ্দারপাড়া এলাকায় তাণ্ডব চালায়। এ সময় মহিষের আক্রমণে ১ জন নিহত ও ৪ জন আহত হন।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয় বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক সান্তুনু।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আবদুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মহিষটি আটক করার চেষ্টা চলতেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here