Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার করোনা ভাইরাসে আক্রান্ত

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার করোনা ভাইরাসে আক্রান্ত

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার করোনা ভাইরাসে আক্রান্ত

এস.এইচ.জুনাঈদী, বোয়ালখালী:
বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আছিয়া খাতুনের করোনা ভাইরাসের সংক্রমণ পজেটিভ হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে প্রথমবারের মত একজন নারী আক্রান্ত হলেন।

মঙ্গলবার (৯ জুন) রাতে বিআইটিআইডিতে নমুনা পরীক্ষার রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।

গত সাতদিন ধরে আইসোলেশনে থাকা ইউএনও বেগম আছিয়া খাতুন বলেন, কাপুনি থাকায় সন্দেহ দূর করতে ৬ জুন নমুনা দিয়েছিলাম। আজ রাতে বিআইটিআইডির রিপোর্টে পজিটিভ এসেছে। এখন হোম কোয়ারেন্টিনে রয়েছি।

তিনি বলেন, আগে কাপুনি ছাড়া অন্য কোনো উপসর্গ ছিল না। এখন অবশ্য কোনো উপসর্গই নেই। শারিরীকভাবে মোটামুটি সুস্থ আছি।

উল্লেখ্য ২০১৭ সালের ডিসেম্বর মাসের মাঝামাঝি বোয়ালখালী উপজেলা নির্বাহী আফিসার হিসেবে যোগদান করে।

তিনি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে বোয়ালখালীবাসী করোনা সংক্রমণ থেকে রক্ষা করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণে প্রশংসনীয় হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here