নিজস্ব সংবাদদাতাঃ
রাউজান পশ্চিম গুজরা ইউনিয়নের মরহুম চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক স্মৃতি ফ্রি হেলথ্ ক্যাম্প ও করোনা যোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি। তিনি তার বক্তব্যে বলেছেন ভাল মানুষরা মরে গেলেও যুগে যুগে অমর হয়ে থাকে তাদের কর্মের মাধ্যমে।
শনিবার এই অনুষ্ঠান আয়োজন করে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে আন্তর্জাতিক কমিটি ও আমরা করবো জয় নামের একটি সংগঠন। এই অনুষ্ঠান থেকে কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক দেয়া হয়। তাদের মধ্যে আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন, একাত্তর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী, তরুন রাজনীতিক ফারাজ করিম চৌধুরী, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও নির্বাহী ডা. বিদ্যুৎ বড়ুয়া, রহমত উল্ল্যাহ চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি শ্রমিকলীগ নেত্রী রুবা আহসান। চট্টগ্রাম জেনারেল হাসপাতাল’ ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালকে।
রাউজান পৌরসভা নবনির্বাচিত মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার এসএম কফিল উদ্দিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ, উরকিরচর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার সোহেল, চসিক কাউন্সিলর শৈবাল দাশ সুমন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মরহুম চেয়ারম্যানের পুত্র শওকত বাঙ্গালী।


