আনোয়ারা প্রতিনিধি,
পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এস.এস. সি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন ছাত্র/ছাত্রীদের বরণ অনুষ্ঠানে বিদায়ী ছাত্র/ছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ করেন ভিংরোল তরুন সংঘ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দিলীপ কুমার নন্দীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আবদুর রহিম সৈকত এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি,৯নং পরৈকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মামুনুর রশিদ চৌধুরী আশরাফ।
বিশেষ অতিথি,পরিচালনা কমিটির সদস্য ও সাংবাদিক বাবু সুজিত কুমার দাশ,বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদএরফান চৌধুরী, ভিংরোল ২ নং ওয়ার্ডের মেম্বার এম এ মালেক,ভিংরোল তরুণ সংঘের উপদেষ্ঠা মোস্তাক আহমদ টিপু,ভিংরোল তরুণ সংঘ এর সভাপতি এম. আবু বক্কর লিটন,বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ মোহসেন,ভিংরোল তরুণ সংঘ এর সিনিয়র সহ- সভাপতি রাশেদ ইমরান হিরু, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকান, যুগ্ম-সম্পাদক রিয়াদুল ইসলাম রুবেল সহ বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকা মন্ডলী এবং ভিংরোল তরুণ সংঘ এর সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এস.এস.সি পরীক্ষার্থী মোট ১১০ জনকে ভিংরোল তরুণ সংঘের পক্ষ থেকে পরীক্ষার সামগ্রী প্রদান করা হয়।