Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ মাদক কারবারিদের তথ্য থানায় দেওয়ায় সাংবাদিক হীরন কে হুমকি, থানায় জিডি

মাদক কারবারিদের তথ্য থানায় দেওয়ায় সাংবাদিক হীরন কে হুমকি, থানায় জিডি

মাদক কারবারিদের তথ্য থানায় দেওয়ায় সাংবাদিক হীরন কে হুমকি, থানায় জিডি

ডেস্ক রিপোর্টঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দৈনিক প্রভাতী খবর ও চাটগাঁর সংবাদ পত্রিকা এবং ভয়েস অফ বাঁশখালী টিভির প্রতিষ্টাতা পরিচালক সাংবাদিক মুহাম্মদ মুহিব্বুর রহমান হীরন কে মাদক কারবারিদের তথ্য থানায় দেওয়ায় ও তাদের ধরতে সহযোগীতা করায় হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। গত ২ অক্টোবর সকাল ১১ ঘটিকার সময় বাঁশখালী থানা কার্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

এবিষয়ে মুহাম্মদ মুহিব্বুর রহমান হীরন জানান, গত ১ আক্টোবর রাত ৮ টার দিকে গোপন সংবাদ পেয়ে পুইছড়ী ইউনিয়ন এর বহদ্দারহাঠ জেলে পাড়া এলাকায় মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করতে এসআই নাজমুল ও সঙ্গীয় ফোর্স সহ তাদের কিছুদূর রেখে গোপন ক্যামেরা সাথে নিয়ে ক্রেতা সেজে মদ কিনতে যান তিনি । সেখানে ডুকে মাদক ব্যাবসায়ী আব্দুল গণির হাতে টাকা দেন, টাকা নিয়ে আব্দুল গণি তার ছেলে সাখাওত আলম টিপু (২৫) কে মদ আনার উদ্দেশ্যে পাঠায়। কিছুক্ষণ পর মদ নিয়ে ফিরে আসে টিপু সাথে সাথে পূর্ব পরিকল্পিত প্লেন অনুযায়ী সহযোগীদের ফোনে মিসডকল দেন তিনি সাথে সাথে পুলিশ এসে মদ সহ টিপু (২৫) কে গ্রেফতার করেন কিন্তু মাদক ব্যাবসায়ী আব্দুল গনি টের পেয়ে ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। পুলিশ সাখাওত আলম টিপু (২৫) কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে, তারপর থানায় আটক আসামীর পক্ষ নিয়ে তাকে ছাড়াতে আসেন পুইছড়ী আরবশাহ ঘোনার বাসিন্দা মুজিবুর রহমান চৌধুরী কিন্তু তিনি তাতে ব্যার্থ হন। পরদিন ২ আক্টোবর সকাল ১১ টার সময় আটক আসামীকে ছাড়াতে আসা মুজিবুর রহমান চৌধুরী থানা কার্যালয়ের সামনে পেয়ে তাকে ও তার বন্ধু শোয়াইবকে অকথ্যভাষায় গালিগালাজ করিয়া প্রাননাশের হুমকি প্রদান করে বলে জানান। তিনি এ ব্যাপারে বাঁশখালী থানায় রাত ৯ ঘটিকার সময় বাদী হয়ে একটি সাধারণ ডায়েরী করেন যার ডায়েরী নং- ১০৩ তাং- ০২/১০/২০১৯ ইং।

তিনি ও তার বন্ধু শোয়াইব হুমকি ধমকি ও অস্ফালনে শংকায় দিন অতিবাহিত করছেন বলে জানান। বাঁশখালী থানায় অফিসার ইনচার্জ ওসি মোঃ রেজাউল করিম মজুমদার জানান, থানায় তথ্য দেওয়ায় ও আসামীকে ধরতে সহযোগীতা করায় সাংবাদিক মুহাম্মদ মুহিব্বুর রহমান হীরন কে হুমকি দেওয়ার বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে এ বিষয়ে তিনি একটি সাধারণ ডায়েরী করেছেন বলেও জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here